Monday, October 24, 2011

"পরিবর্তন করুন আপানার নোকিয়া সেম্বিয়ান ভার্সন৩ এর(ভার্সন৫ সেম প্রসেস) ডিফল্ট ফন্ট"


আমরা যারা নোকিয়ার সেম্বিয়ান ভার্সন থ্রি ও পাইভ ইউজ করি । তারা চাইলে অতি সহজ উপায়ে আমাদের
সেই ভোরিং ডিফল্ট ফন্ট পরিবর্তন করে মোবাইলকে দিতে পারি নতুন সাজ । নতুন স্টাইল ।
আমার এই পোস্ট হল কিভাবে ফন্ট পরিবর্তন করা যায় তা নিয়ে ।
আমরা যা করবঃ

১)ব্যাকআপঃ প্রথমে আপনি আপনার মোবাইলের সেট মেমরীটি ব্যাকআপ নিয়ে নিন । এই কাজটি আপনি পিসি থাকলে পিসি সুইট । আর না
থাকলে আপনার মোবাইল দিয়ে করে নিতে পারবেন । ব্যাকআপ রাখবেন কারণ যদি ফন্ট নিয়ে কোন প্রবলেম হয় তবে তা রিস্টোর করলে আবার আগের মত হয়ে যাবে ।

২) ফন্ট রাঊটারঃ এর কাজ হল আপনার মেমরি কার্ডটি যখন মোবাইল চালু হবে তখন তা থেকে আপনার তৈরি করা ফন্টগুলা খুজে নিয়া ।
                                                        <<<<<ফন্ট রুটার ডাউনলোড করুন>>>>>

ডাউনলোড করে ইন্সটল*** করুন ফোন মেমরিতে । এবং ইন্সটল শেষে মেমরি কার্ডটি খুলে ফেলুন ।

৩) ফন্ট তৈরিঃ নিম্নোক্ত নামে কম্পিউটার থেকে আপনার পছন্দের ফন্টটি Local Disk C:>>>>Windows>>>Fonts থেকে কপি(একই ফন্ট ৪কপি) করে নিয়ে fonts নামক একটা Folder করে তাতে রাখুন ।যেমনঃ আপনি tunzpage.ttf নামক একটা ফন্ট নিলেন । যা এবার fonts নামক একটা Folder করে কপি করে রাখলে যা হবে ..............................

tunzpage.ttf                    
tunzpage.ttf -copy                
tunzpage.ttf -copy1                
tunzpage.ttf -copy2
এই রূপ ।

এবার এদের আপনি রিনেম করবেন নিম্নোক্ত নামেঃ
S60SNR.ttf
S60SSB.ttf
S60TSB.ttf
S60ZDIGI.ttf

মনে রাখবেন উপরোক্ত নাম গুলো কিন্তু tunzpage.ttf নামক এই একটা ফন্টকেই রিনেম করে করা হয়েছে ।
আবার আলাদা আলাদা ৪টি ফন্ট করেছি বলে মনে করবেন না ।

৪) কার্ড রিডার ও পেস্টঃ এবার আপনার মেমরী কার্ডটি শুধুমাত্র এবং কেবল শুধুমাত্র কার্ডরিডার দিয়েই আপনার পিসির সাথে সংযোগ প্রদান করুন । এবার আপনার মেমরী কার্ডে দেখুন Resource নামক একটা  Folder আছে তাতে আপনার এতক্ষণ তৈরি করা সেই  fonts Folder টি   Resource নামক  Folder এ Paste করে দিন ।

৫) রিস্টার্ট এবং পর্যবেক্ষণঃ এবার আপনার মেমরি কার্ডটি আপানার মোবাইলে সংযুক্ত করুন । তারপর আপনার মোবাইলটি অফ-অন করুন । এবার দেখুন আপনার পছন্দের ফন্টটি এখন আপনার মোবাইলে দেখা যাচ্ছে এবং সেই স্টাইলে লিখাও যাচ্ছে ।

৬)সতর্কতাঃ আপনি বাংলা ফন্ট ইউজ করবেন না । কারণ বাংলা ফন্ট কাজ হবে কিন্তু বাংলা ফন্ট থাকে অগোছালো অবস্থায় ।
যেমনঃ MENU লিখাটি বাংলা করার পর দেখা যাবে banglai "মেনু" না হয়ে লিখা আছে "কএওজদ" . আর মূলত তাই আমি বলেছি আপনার মোবাইলটি ব্যাকআপ রাখার জন্য । ফলে বাংলা/ইংলিশ ফন্ট যেটাই করেন না কেন পছন্দ না হলে মোবাইলটি আবার রিস্টোর করে নিলে সব আগের মত হয়ে যাবে ।
এক্ষেত্রে FlipFont নামেও একটা Application আছে । তবে তা সেট রিস্টার্ট দিলে আবার ডিফল্ট ফন্টে রূপান্তরিত হয়ে যায় ।
কিন্তু আমি যেই পদ্ধতি বললাম তা দিয়ে কিন্তু কোন প্রবলেম হবে না ।

৭)প্র্যাক্টিকালঃ আমি Nokia E72 দিয়ে কাজ করেছি এবং তা সফলভাবে কাজ হয়েছে ।
প্রমাণ নিম্নের ছবিতে দেখুন


৮)যোগাযোগঃ আমি আছি আপনাদের সাথে এই পোস্টের যেকোনো ব্যাপার নিয়ে । কোন প্রকার প্রবলেম বা বুঝতে সমস্যা হলে >>>এখানে<<< আমাকে মেসেজ পাঠাতে পারেন ।

******যাদের ফন্ট রাঊটারটি ডাউনলোড করার পর ইনস্টল করার সময় Certificate Error বলবে তাদের সেট অবশ্যই হ্যাক করতে হবে ।

S60v3 & S60v5 হ্যাক নিয়ে আমার একটা পোস্ট আছে ।

S60v3 & S60v5 হ্যাকিং নিয়ে পোস্টটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন ।
 


Wednesday, October 19, 2011

আপনার Nokia S60v3&S60v5 মোবাইল এবার হ্যাক(১০০০%) না হয়ে যাবে কই


আপনি কি আপনার নোকিয়া সেম্বিয়ান(S60V3& S60v5) মোবাইল এর হ্যাক করা নিয়ে ভাবছেন ।
অনেক পোস্ট দেখলেন অনেক বাংলা ব্লগ ঘুরলেন অনেক ডাউনলোড করলেন  কিন্তু কাজ হয় না ।
আর চিন্তার কোন প্রয়োজন নেই । আজ আপনি এখনই আপনার পছন্দের মোবাইলটি করে ফেলবেন হ্যাক।
ভাবছেন অনেক ডাউনলোড করলাম অনেক ট্রাই করলাম হল না । আর ইচ্ছে করে না এসব করার ......
প্লিজ আপনাদের বলব এসব মাথা থেকে জারি দিয়ে পেলে দেন । যদি এবার না হ্য় তবে আর কখনও নই ...
আপনার সেট হ্যাক হবে ১০০০০০% সিউর ......
চলুন কাজে আসি ।
তবে কাজ শুরুর আগে জানাই কিভাবে করলাম কাজটি ।
প্রথমেই বলছি এই সিস্টেমটা আমি টিউনার পেজের সাইভার ওয়ার্ল্ড ভাইয়া থেকে শিখেছি ।
প্রথমে আমিও অনেক পেজ , পোস্ট দেখেছি । অনেক নেট সার্চ মেরেছি । বাট পারিনাই ।
অবশেষে ধরে নিয়েছিলাম সেট আমার আর হ্যাক হবে না । একদিন টিটু ভাই আমাকে কয়েকটা সফটওয়্যার এর লিংক দেয় ।
তা আমি ডাউনলোড করে নিলাম । সাথে তিনি আমাকে কিভাবে করতে হবে তাও লিখে দিলেন । ব্যাস আর কি ঊনার পরামর্শ মত কাজ করলাম আর আজ আমার সেট(ই৭২) হ্যাক হয়েছে । আমি যে সব সফটওয়্যার আগে ইন্সটল করতে পারতাম না । সার্টিফিকেট এরর মেসেজ দিত তা আমি এখন ইন্সটল করতে পারি।
তাই আমি টিউনার পেজের টিটু ভাই এর প্রতি আন্ত্রিকভাবে কৃতজ্ঞতা ও তাকে অসংখ্য ধন্যবাদ জানাই । কারণ আজ তারাই উসিলায় আল্লাহ আমার সেটে যে কোনো স্ফট ইন্সটল এর ব্যবস্থা করে দিয়েছেন ।

বন্ধুরা চলুন তাহলে কাজে ঢুকে পরি ।
আমাদের যা দরকার বা যা ডাউনলোড করতে হবেঃ(জাস্ট তার পার্শ্বের লিংকটা কপি করেন)
১) UMU Mobile Security
২) Rom Patcher Plus
৩)i Install Server.exe
৪) Patch (যাদের ইন্সটল সার্ভার ক্রস হবে । তার এইটী ডাউনলোড করে মেমরি কার্ডে রাখবেন)
5) Screen Short(যদি দরকার হয়)

৪)XPLORE 1.53(এইটি গুগোল মামা বা www.wap360.net থেকে কষ্ট করে নিবেন)
৫)মোবাইল Internet Connection(Must)

স্ক্রিন শর্টঃ নিম্নে দেয়া  স্ক্রিন শর্ট ও ইন্সটলের নিয়মাবলী  দেখে দেখে ইনস্টল করুন ।





















N:B: 20No Screen SHort Paste Here এ(Bin Folder) সকল প্যাচ  এবং Install Server.exe Paste করবেন

ইন্সটলের নিয়মাবলীঃ

প্রথমে UMU Mobile Security টি ইন্সটল করুন ।ইন্সটল শেষে তা ওপেন করুন । তারপর আপানার কাছে ইন্টানেট কানেকশান (Accept connection ask)  চাইবে । তাই আপনি যেই অপারেটর এর নেট নিয়েছেন তা সিলেক্ট করেন । এবার কিছুক্ষণ পর আপনি দেখবেন Accept trial key এই ধরণের একটা লিখা উঠবে তা এক্সেপ্ট করেন । Accept license । তারপর ইয়েস দেন । তারপর নো দেন । তারপর ওকে দেন । তারপর আবার ওকে চাইলে ওকে দেন । পাসোয়ার্ড চাইবে ১২৩ দেন । আবার চাইলে ১২৩ দেন । এবার ইন্সটল  করা শেষ । এবার UMU Mobile Security টি ইন্সটেলেশান মানে আপনার ইন্সটল করা স্ফট যেখানে থাকে সেখান থেকে ওপেন করেন । তারপর Press Options - Anti-Virus এ যান । তারপর Go to Quarantine তে যান । তারপর Options - Restore - Press Yes
দেখবেন এখন সেখানে লিখা আছে Empty . এবার Back তারপর Home তারপর Exit । এবার UMU Mobile Security টি uninstall করেন । এবার RomPatcherPlus_3.1.sisx ইন্সটল করেন । তারপর আগের মত RomPatcherPlus টি ইন্সটলেশান থেকে ওপেন  করেন । তারপর যদি একটা মেসেজ শো করে তা ওকে দিবেন । না করলেও কোন প্রব্লেম নাই । এবার Option>>All Patch>> Apply ..
দেখবেন Install Server RP+  and Open4All RP+ এ Right চিহ্নযুক্ত সবুজ Colour show করছে । মানে সেট হ্যাক হয়েছে।
এবার আবার অপশন এ গিয়ে ***Install Server RP+  and Open4All RP+ একটা করে করে Add To Auto করে দেন ।
এখন আপনার সেট হ্যাক হয়ে গেছে । এখন থেকে আপনি সব কিছুই পারবেন যা আগে এরর শো করত ।
****অনেক সেটে(যেমনঃE71, E66, 6120clasic etc ) এটি রেড মার্ক হয়ে থাকে তারা যা করবেন । তা ২ নং এ আছে ।
২)প্রথমে XPLORE 1.53 ওপেন করেন । তারপর টুলস থেকে কনফিগারেশনে গিয়ে র‍্যাম , রম , সিস্টেম ফাইল , হাইডেন ফাইল  এসব মার্ক করে দিন ।।
এবার installserver.exe File টি Xplore>>C: >> SYS >>BiN  এ পেস্ট করে দিন ।আর ডাউনলোড করা প্যাচ ফাইলটি আনজিপ করে মেমরি কার্ডে প্যাচ নামে রাখুন। এবার আবার রেম পেচার টি ওপেন করুন । অতঃপর শেষ ২১নং স্ক্রিন শর্ট দেখুন । ব্যাস আপনার E71, E66, 6120clasic etc হ্যাক হয়ে গেল ।

কোন প্রকার বুঝতে প্রব্লেম হলে আমাকে www.facebook.com/mohd.sakib  এ মেসেজ  দিবেন ।
এই পোস্ট এ আমি যতাসাধ্য চেষ্টা করলাম যাতে সবাই তা টিক মত ইউস করতে পারে । তবে কেউ যদি তাও না পারেন বা আমার পোস্টে যদি কোনো ভুল থাকে  তবে আমাকে ক্ষমা করে দিবেন ।
তবে আমি আবারও বলছি আমি নিজে আমার NOKIA E72 এবং আমার ফ্রেন্ডের E5 মোবাইল হ্যাক করেছি। আর NOKIA E66টিও সফলভাবে হ্যাক করেছি।
কাজেই যেখানে ৩টি সেট হ্যাক হয়েছে সেখানে আমি বলতে পারি আপনি যদি টিক ভাবে কাজ করেন আপনার সেট হ্যাক না হয়ে কোথাও যেতে পারবে না । মানে ১০০%ই বা কেন ১০০০০০% বা তার উর্ধে হবে।

Sunday, September 18, 2011

মজিলা ফায়ার ফক্স দিয়ে youtube vedio থেকে ভিডিও ডাউনলোড করুন


“মজিলা ফায়ার ফক্স দিয়ে ডাউনলোড করুন Youtube Vedio থেকে ভিডিও”

আমার এই টিপসটি হয়তো অনেকে জানেন। কিন্তু যারা জানেন না তারা প্লিজ নিচের নিয়ম মেনে চলুনঃ
যা দরকারঃ
  • মজিলা ফায়ার ফক্সঃ যে কোন নিউ ভার্সন থাকতে হবে ।
  • এডব ফ্লাশ প্লেয়ারঃ নয়তো ইউটিউব ভিডিও চল্বেনা ।
  • ইন্টারনেটঃ থাকা আবশ্যক । কারণ না থাকলে তো কাজ করবেন কি করে?
  • নিজের পছন্দঃ ইউটিউব থেকে কি ডাউনলোড করবেন ।
  • ওয়েব এড্রেসঃ www.youtube.com
  • ADD ONS Name: Fast-video-download
  • একটু কৌশলঃ বেশী কিছু না । নিচের লিংক থেকে এড অন্সটি ডাউনলোড করে ইন্সটল করা ।
  • লিংকঃ https://addons.mozilla.org/en-US/firefox/addon/fast-video-download-with-searc/
  • ইন্সটল হলে কি করবেনঃ কি আর করবেন মজিলা রিস্টার্ট দিবেন । তারপর দেখবেন উপরে বা নিচে FVD নামে একটা বাটন ।ব্যাস এতে ক্লিক করলে কাজ শেষ।
  • ডাউনলোড করার নিয়মঃ ইউটিউবে গিয়ে যা ডাউনলোড করবেন তা প্লে করে FVD এ ক্লিক করুন । তারপর কোন ফরমেটে সেভ করবেন তা সিলেক্ট করেন কাজ শেষ ।

কোন কমেন্ট বা পরামর্শ থাকলে  আমি আছি ফেইসবুকেঃ
মেসেজ দিতে পারেনঃ www.facebook.com/mohd.sakib

মাদারবোর্ডের সিডি হারিয়ে ফেলেছেন চিন্তার কিছু নেই …


মাদারবোর্ডের সিডি হারিয়ে ফেলেছেন চিন্তার কিছু নেই …
নতুন উন্ডোজ ইন্সটল করেছেন । এখন সাউন্ড, এজিপি, এসব ইন্সটল করা দরকার  কিন্তু দুঃভাগ্য জনিত কারণে আপনি আপনার মাদারবোর্ডের সিডি হারিয়ে ফেলেছেন অথবা আপনার পিসি বা ল্যাপটপ কেনার সময় মাদারবোর্ডের সিডি টা দেয় নাই । এখন কি করবেন । ভাইরাস বা অন্য কারণে উন্ডোজ ইন্সটল করলেন । কিন্তু দেখা যাচ্ছে মাদারবোর্ড সিডি না থাকায় আপনি সাউন্ড , এজিপি , ইন্টারনেট এসব ইন্সটল করতে ব্যর্থ হচ্ছেন । ফলে আপনার শখের পিসি বা ল্যাপ্টপে আপনি গান শুনা , গেমস খেলা বা নেটওয়ার্কিং এসব কাজ করতে ব্যর্থ হচ্ছেন ।
এখন আর কোন চিন্তা করার দরকার নেই । শুধু মাত্র নিচের লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন আর পাসওয়ার্ড চাইলে দিবেন sakib
ব্যাস কাজ শেষ ।

Password: sakib
এবার সফটোয়ারটি চালু করেন । নিচের মত ছবি আসবে…
আর যা লাগবে(চিত্রে এরোমার্ক মানে আমার মাদারবোর্ড দরকার) তাতে ক্লিক করলে দেখবেন নিচের মত একটা ওয়েব পেজ চালু হবে।
আর যা লাগবে(মাদারবোর্ড ড্রাইভার) তাতে ক্লিক করলে দেখবেন নিচের মত একটা ওয়েব পেজ চালু হবে।
এবার ছবির মত ডাউনলোড এ ক্লিক করলে কাজ শেষ ।ডাউনলোড হয়ে গেলে তা ইন্সটল করে নেন ।পিসি বা ল্যাপ্টপ রিস্টার্ট দিতে হলে দিবেন ।দেখবেন এখন সব কিছু ফিটফাট। মনে রাখবেন ইন্টারনেট কানেকশান লাগবে অবশ্যই । আর মজার কথা হল এই যে আপনি একবার ডাউনলোড করে এই সফটওয়্যারগুলো সেভ করে রাখলে পরে প্রয়োজন হলে আবার ইন্সটল করতে পারবেন । নতুন করে আর নেট লাগবেনা । সেভ করা সফটওয়্যার দিয়ে কাজ হয়ে যাবে ।
কোন সমস্যা থাকলে আমাকে ফেইসবুকে জানাবেন ।
www.facebook.com/mohd.sakib

গ্রামীনফোনে ডেইলি আনলিমিটেড ইন্টারনেট ইউজ করুন ৩২.৫৮ টাকা


গ্রামীনফোনে ডেইলি আনলিমিটেড ইন্টারনেট ইউজ করুন ৩২.৫৮ টাকা পার ডে
কারণঃ গ্রামীনফোন পোস্টপেইড সিমে আনলিমিটেড ইন্টারনেট চার্জ করা হ্য় ডেইলি বেসিসে ।
প্রয়োজনীয় উপকরণঃ
(১) ইচ্ছা ও নিজস্ব বিবেক বুদ্ধি
(২) টিজের পোস্টটির প্রতি দৃঢ় বিশ্বাস
(৩) ইন্টারনেট পোস্ট পেইড সিম (২০০টাকা)
(৪) গ্রামীন/ অন্য নম্বর
(৫)হেল্প লাইন নম্বরে কল করার সামর্থ্য

কাযর্পদ্ধতিঃ প্রথমত, মনে করি টিজে যা বলছেন তা সম্পূর্ণটায় সত্যি । এর চেয়ে বড় সত্যি আর কিছুই নেই ।
দ্বিতীয়ত, নিজের থেকে কোন গ্রামীন পোস্ট ইন্টারনেট পেইড সিম আছে কিনা তা দেখা । না থাকলে গ্রামীন অফিস
থেকে ক্রয়  করা । যথাসম্ভব নিজের নামে সিমটি নেয়া । অন্যের নামে হলে ঐ ব্যাক্তির নাম , পিতার নাম, মাতার নাম,ঠিকানা, ই-মেইল জেনে রাখা । কারণ গ্রামীন অফিসে কল করলে  ওরা তা জানতে চাইবে ।
তৃতীয়ত, গ্রামীন বা অন্য নম্বর থাকা আবশ্যক কেননা ইন্টারনেট সিম থেকে কল করা যায় না ।
চতুর্থত, হেল্পলাইনের নম্বর জেনে রাখা (১২১/ ০১৭১১-৫৯৪ ৫৯৪)

প্রমাণঃ  গ্রামীনফোনে ডেইলি আনলিমিটেড ইন্টারনেট ইউজ করুন ৩২.৫৮ টাকায় তার প্রমাণ আমি নিজেই । আমি নিজেই তা ইউজ করি । প্রয়োজনে গ্রামীন কল সেন্টারে কল করে বা  GPC তে গিয়ে তার প্রমাণ নিতে পারেন ।

নিয়মঃ এতে নেট চালু করতে আপনি  মেসেজ পাঠাবেন P2 লিখে ৫০০০ নম্বরে । মনে রাখবেন টাকা কাটা হবে , যে দিন চালু কবেন  সেইদিন রাত ১২ টার পর । উদাহরণঃ  আপনি যদি ০১ জানুয়ারি রাত ১২.৪৫টা বা সকাল ৫টাই চালু করেন তবে আজকের টাকা কাটা হবে ০২জানুয়ারী রাত ১২টায় । আপনার নেট সিমে সব সময় ক্রেডিট লিমিট থাকবে ৫০টাকা । যা কাজে আসবে আপানার বিপদের সময় । কিন্তু অজতা তা খরচ করা যাবে না । খরচ করলে আপনি বিপদে পড়বেন । বিপদ এড়াতে পি২ চালুর আগে ৬৬টাকা রিচার্জ করে নিবেন । এরপর নেট চালু করুন । মনে রাখতে হবে যেই সময়ই নেট চালু করেন না কেন তার সময় শেষ হবে রাত ১১.৫৯ মিনিটে । কনফারমেসন মেসেজ(বিঃদ্রঃ দেখুন) না আসা পরযন্ত আপনি নেট ব্যবহার করতে পারবেন না ।

শর্তাবলীঃ
  1. শুধুমাত্র ১দিনের জন্য P2 চালু করলে যেই দিন  চালু করবেন সেই দিনই রাত ১২টার আগে(৩ ঘণ্টা হাতে সময় রেখে মেসেজ সেন্ড করা ভাল)  Cancel 5000 পাঠাতে হবে ।  রাত ১২টার  পাঠালে বাড়তি ৩২.৫৮ টাকা কাটা হবে ।
  2. কখনো  P1 ও P3 পেকেজ  চালু করা যাবে না । চালু করলে বুঝবেন না  যে P2 চালু হল কি হল না ।
  3. অবশ্যই যেকটা দিন  P2 চালান না কেন তা হিসেব করে ৩২.৫৮* যা দিন চালাবেন তারা সমপরিমাণ টাকা রিচার্জ(কমপক্ষে ৫০টাকা) করবেন । শেষ দিন মাস্টবি  কেন্সেল লিখে মেসেজ ৫০০০ এ পাঠাবেন এবং কনফারমেসান মেসেজ (বিঃদ্রঃ দেখুন)   আসছে কিনা চেক করবেন । প্রয়োজনে ১২১ এ কল করে অফ করাবেন এতে করে সাথে সাথে নেট অফ হয় না হলেও বাড়তি টাকা কাটার ঝুঁকি থাকে না ।
  4. মনে রাখবেন নেট অফ না হলে বকেয়া জমতে থাকবে ৩২.৫৮টাকা / দিন । যা আপনাকে পরিশোধ করতে হবে । তাই মনে করে নেট অফ করতে মেসেজ পাঠাবেন Cancel  লিখে 5000 নম্বরে অথবা, ১২১ এ কল করে ।
  5. কখনো কারো কথা শুনে  P3 পেকেজটি চালু করবেন না । কারণ এতে বকেয়া জমার  চান্স বেশী।
  6. নেট সিমে কোন লাইন রেন্ট বা চার্জ নেই ।

চালাকের গলায় পড়বে ফাঁসিঃ আমরা অনেকেই প্রয়োজনের চেয়ে একটু বেশীই চালাক । আর তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যদি আপনারা মনে করেন ব্যালেন্স ৩২.৫৮টাকা রেখে ইউস করতে থাকব একদিনের স্থলে দুদিন করব । আমার অনুরোধ আপনারা তা ভুলে যান । এতে আপনি নিজেই ক্ষতিগ্রস্থ হবেন। কেননা, ব্যালেন্স ৩২.৫৮ নিচে থাকলে পরের দিন নেট তো আর চলবেনা সাথে আপনার নেটও অফ হবেনা ফলে প্রতিদিন ৩২.৫৮ টাকা করে বকেয়া জমা হবে আপনার জন্যে যা আপনি নিজেও বুঝতে পারবেন না । ফলে পরে টাকা রিচার্জ করে বকেয়া পরিশোধ করতে হবে অতঃপর সিমটি আর ইউজ করতে সক্ষম হবেন না । সো প্লিজ কেঊ বেশি মাস্টার পন্ডিত হতে যাবেন না । কেননা কথায় আছে না বেশি মাস্টারের ভাত নেই ।


***বিঃ দ্রঃ কনফারমেসান মেসেজটি হবে নিম্নরুপঃ
YOUR INTERNET SERVEICE WILL BE ACTIVATE/CANCEL WITH IN 3HOURS.
****আর একাঊন্ট ব্যালেন্স *৫৬৬# দিয়ে দেখা যায় না । পোস্ট পেইড সিম বলে

হিসাব করে টাকা লোড করবেন (৫০টাকার নিচে লোড করা যায় না) ।
নতুন সিমের ক্ষেত্রে ই-বিল চালু করবেন এতে আপনারই লাভ …
ব্যালেন্স চেক করতে ও P2 এর ইউজেজ জানতে  ইমেইল করতে পারেনঃ insta.service@grameenphone.com এ…
এক্ষেত্রে মোবাইল নম্বর , মালিকের নাম , সর্বশেষ রিচার্জ উল্লেখ করে মেইল করবেন…



এ ব্যাপারে আর কোন হেল্প লাগলে আমাকে ফেইসবুকে মেসেজ করতে পারেনঃ
ফেইসবুকে আমিঃ www.facebook.com/mohd.sakib